প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মো. হাসান পদত্যাগ করেছেন।
গতরাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোহসীন চৌধুরীর কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন। একই সঙ্গে তিনি পদত্যাগ পত্রের একটি কপি ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত এমডিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।
বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসীন চৌধুরী হাফিজ মো. হাসান বাবুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর ডিএসই কার্যালয়ে যাননি মো. হাসান। এর মধ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পক্ষ থেকে সংস্থাটির চেয়ারম্যান হাফিজ মো. হাসানের পদত্যাগসহ ডিএসইর পর্ষদ পুনর্গঠনের দাবি তোলা হয়। ওই দাবির পর তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া না হলেও অবশেষে গতকাল তিনি পদত্যাগ পত্র জমা দেন।
২০২৩ সালের মার্চ মাসে ডিএসইর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন হাফিজ মো. হাসান। দায়িত্ব গ্রহণকালে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে শেয়ার বাজারে পরিচিত ছিলেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৩ দিন আগে
ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা বিবি সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
৩ দিন আগে
এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।
৩ দিন আগে
প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।
৩ দিন আগে