প্রার্থিতা ফেরাতে এবার হাইকোর্টে এনসিপির মনিরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মনিরা শারমিন। ছবি: ফেসবুক থেকে

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ব্যর্থ হয়ে এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মনিরা শারমিন। ইসিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মনিরা এ আবেদন করেন। এ দিন দুপুরে নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট করেন তিনি।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিরোধী দলীয় জোট থেকে দুটি আসনে প্রার্থী দিতে বলা হয় এনসিপিকে। দলটি মনিরা শারমিনের পাশাপাশি দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতুকে মনোনয়ন দেয়। তারা দুজনই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সময় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।

মনিরা শারমিনের হলফনামার তথ্য, তিনি ২০২৫ সালের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের কর্মকর্তার চাকরি ছাড়েন। অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, নির্বাচন করতে হলে সরকারি চাকরি থেকে পদত্যাগের পর অন্তত তিন বছর পূর্ণ হতে হবে।

ইসি জানায়, মনিরা শারমিন মাত্র সাড়ে চার মাস আগে চাকরি ছেড়ে দেওয়ার কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের তিন বছর মেয়াদ তিনি পূর্ণ করেন না। ফলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনিরা পরে ২৬ এপ্রিল ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। পরদিন দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। অর্থাৎ তার প্রার্থিতা বাতিল বহাল থাকে। এ অবস্থায় হাইকোর্টে রিট করলেন মনিরা।

এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত বাকি ৪৯টি নারী আসনে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। বিকল্প প্রার্থী না থাকায় তফসিলে উল্লেখ করা সময় অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার (২৯ এপ্রিল) ওই ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে ইসি। বৃহস্পতিবার তাদের সংসদ সদস্য ঘোষণা করে গেজেটও প্রকাশ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement