প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে ইতিমধ্যে গণমাধ্যম প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি।
আমন্ত্রণ বার্তায় বলা হয়, নানান বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা দলের ক্ষতি করেছেন। তারা বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কাজ করেছেন। তাই তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১ দিন আগে
সরকারি দলের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘জুলাইকে সম্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, না হলে ২৬-এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬-এ আসা জাতির জন্য কোনো সুখকর বিষয় হবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।’
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করেছে জামায়াত। ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জুলাই সনদ নিয়ে আলোচনার পর জানাবে।
১ দিন আগে
আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
১ দিন আগে