প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। এর আগে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রাশেদ নিজেও আহত হয়েছেন।
ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার খিঁচুনি হয়েছে। তিনি বাঁচবেন না মারা যাবেন সেটা আমরা এখন বলতে পারছি না।
হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়ে রাশেদ বলেন, যারা আমাদের ওপর হামলা করেছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের আরেক নেতা আবু হানিফও। সাংবাদিকদের তিনি বলেন, যারা হামলা করেছে, ফুটেজ আছে। তাদের চিহ্নিত করে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকেই জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। এ দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজয়নগরে মুখোমুখি হয় দল দুটি। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এ সংঘর্ষের পর রাজধানীর বিজয়নগর থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও।
পরে রাত সাড়ে ৮টার দিকে ফের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সেনাবাহিনী ও পুলিশ জাপা কার্যালয়ের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। জাপা কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নুর।
এ সময় গণঅধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। এ সময় গুরুতর আহত হন নুরুল হক নুর।

সরকারের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ এখন সাধারণ মানুষের তীক্ষ্ণ পর্যবেক্ষণে রয়েছে, যা সরকারের টিকে থাকার লড়াইকে আরও জটিল করে তুলবে। তবে সরকারের দাবি, ভোটারদের আঙুলের কালির দাগ না শুকাতেই তারা নির্বাচনি ইশতেহার ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। তা সত্ত্বেও পর্দার আড়ালে থাকা কিছু ‘অদৃশ্য চ্যালে
২ দিন আগে
কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
২ দিন আগে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
৩ দিন আগে
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও জানানো হবে শ্রদ্ধা। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।
৪ দিন আগে