প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদ বাস্তবায়নের গণভোট জাতীয় নির্বাচনের দিনেই আয়োজনের দাবি জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এদিকে জামায়াতে ইসলামী এই প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনে অনড় অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই সব দল ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন গণফোরামের এই নেতা।
শনিবার (১ নভেম্বর) জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের ওপর গণফোরামের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ দিন বিকেলে পল্টনে গণফোরামের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সুব্রত চৌধুরী বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট এক সঙ্গে করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। কারণ জামায়াত বারবার তাদের খোলস বদলে জনগণকে বোকা বানাতে চায়।
অ্যাডভোকেট সুব্রত আরও বলেন, ঐকমত্য কমিশন ও ইউনূস সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। গণফোরাম মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিল।
সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, আমরা একটি বছর ঐকমত্য কমিশনকে জুলাই সনদ তৈরিতে সময় দিয়েছি। শর্তসাপেক্ষে সনদে সইও করেছি। কিন্তু দেশবাসীকে হতাশ করে তারা চূড়ান্ত প্রস্তাবিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দেয়নি।
সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও শাহ মফিজুর রহমান; কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী ও লতিফুল বারী হামিমসহ সম্পাদকমণ্ডলীর সদস্য এবং মহিলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে