প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন-এ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর পক্ষে হিসাব জমা দেন অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রার্থীদের ব্যক্তিগত নির্বাচনী প্রচারণার জন্য দলীয়ভাবে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী প্রচারণা খাতে দলটি ব্যয় করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া জনসভা আয়োজনের পেছনে খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। নির্বাচনী কার্যক্রম পরিচালনায় স্টাফ ব্যয় বাবদ আরও ৬৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
নির্বাচন কমিশনে দাখিল করা প্রতিবেদনে জাতীয় পার্টি জানায়, নির্বাচনী সব ধরনের আর্থিক লেনদেন প্রাইম ব্যাংক পিএলসি-এর বনানী শাখার একটি নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ওই হিসাব নম্বরে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রাজনীতি/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে