আ. লীগের সাঙ্গ-পাঙ্গরা এখনো প্রশাসনের অনেক জায়গায় আছেন : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৫০

ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনো বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এদের (আওয়ামী লীগের) সাঙ্গ-পাঙ্গরা, সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছেন। অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছে। তারা এখনো আছে। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন। বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছে। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসীরা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শুধু ঢাকায় যে মারা গেছে তা নয়। গ্রামগঞ্জে মারা গেছে। তাদের মারার পেছনে এই ইউপি চেয়ারম্যানরা জড়িত। পুলিশের ছত্রচ্ছায়ায় আমাদের নেতাকর্মীদের তারা গুলি করেছে। তারা কী করে এখনো থাকে? তৃণমূলে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, অবিলম্বে তাদের বাতিল করার আহ্বান জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণহত্যাকারীদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘যারা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, যাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না।’

১ দিন আগে

গণমাধ্যমের ওপর অতীতের মতো সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বিশ্বাস করে, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।’

১ দিন আগে

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি, আমরা অস্বীকার করতে পারি না যে উনি খুন, গুম, গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।

১ দিন আগে

রাজপথে ‘ফ্যাসিস্টের ভাষা’য় হুমকি দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’

১ দিন আগে