বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিল জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, জাতীয় শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, জাতীয় শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ নেতৃবৃন্দ উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠতম অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। রাষ্ট্র প্রতিষ্ঠার ৫৫ বছর অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক ন্যায্যতা ছিল।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, স্বাধীনতা-উত্তরকালে মুক্তিযুদ্ধের চেতনা তথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ পরিচালনা সব সময় সম্ভব হয়নি। বাংলাদেশের ‘জন্মশত্রু’ পাকিস্তানপন্থীরা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চাইছে। তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্মারক ও নাম-নিশানা মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত। এমনকি মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে নতুন করে অমিমাংসিত ও অস্বীকার করার ধৃষ্টতা দেখাচ্ছে।

বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্মশত্রু ও পাকিস্তানপন্থীদের রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জাসদ নেতারা।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহম্মদ সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, আল আজম খান, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, শ্রমিক জোট নেতা রায়হান আহমেদ মুকুল, ছাত্রলীগ সহ—সম্পাদক নাইম মল্লিক, ছাত্রলীগ ঢাকামহানগর দক্ষিণ সভাপতি সোরায়েদ হোসেন সাদী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত-জোটের দ্বিতীয় লংমার্চ ১৯ সেপ্টেম্বর

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবে। সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি গাজীপুর, টাঙ্গা

২১ ঘণ্টা আগে

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি

১ দিন আগে

মির্জা ফখরুলের আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ সেপ্টেম্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।

১ দিন আগে

ছাত্রশক্তির কমিটি: কেন্দ্রীয় সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২ দিন আগে
Advertisement