ওসমান হাদির কফিন ধরে কাঁদলেন নেতারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১: ১৫

সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কফিন ধরে কাঁদলেন দেশের জাতীয় নেতারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন দৃশ্য দেখা গেছে।

হাদির কফিন ধরে কাঁদতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতাদের।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে বিমর্ষ দেখা যায়।

এর আগে ওসমান হাদিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে তার সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। বলেন, ‘সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

৫ ঘণ্টা আগে

লংমার্চে গাড়ি কমিয়ে ১ হাজার করার সিদ্ধান্ত, নিরাপত্তা চায় জামায়াত জোট

ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চের যাত্রাপথ ও সমাবেশের বিস্তারিত পরিকল্পনাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন পাটওয়ারী। বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে সড়কে ‘এক লাইনে’ চলবে তাদের গাড়িবহর।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশি ক্রেতাদের জন্য ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তার কথা জানাল যুক্তরাজ্য

এ সহায়তার আওতায় পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে।

৮ ঘণ্টা আগে

দুদক ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: আসিফ

আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পরবর্তীতে ১৫০ জনের পদায়নকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে যে অভিযোগ আনা হয়েছে, সেটি আদালতের রায় বাস্তবায়ন এবং পরবর্তী নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। আদালতের রায়ের কারণেই তাদের নবম গ্রেডের চলতি

১৪ ঘণ্টা আগে
Advertisement