প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ১৮ কোটি মানুষের অধিকার ও সার্বিক মৌলিক সংকট নিরসনে কোনো রক্তচক্ষু বা বাধা ১১ দলীয় ঐক্যকে রাজপথ থেকে সরাতে পারবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, দুর্নীতি কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না; দাবি আদায়ে সংসদ ও রাজপথ—উভয় ময়দানেই আন্দোলন সমানতালে চলবে।
জামায়াতে ইসলামীর আমির বলেছেন, কোনো চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না। লংমার্চে বাধা আসলে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণই কাউকে ছাড় দেবে না।
তিনি বলেন, জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। দেশে গ্যাস নেই, পানি নেই—এসব বিষয় নিয়েও কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিফাতকে না ছাড়লে সব ওলটপালট হয়ে যেতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে ১১ দল অঙ্গীকারবদ্ধ। এসময় তিনি বলেন, কোনো বাধাই ১১ দলকে থামাতে পারবে না। জাতীয় সংসদ এবং বাইরে এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমীর।

‘যুদ্ধের কারণে এসব সমস্যা হচ্ছে। সরকার সমাধানের চেষ্টা করছে।’
২১ ঘণ্টা আগে
বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষের সমান স্বাধীনতা ও ধর্মীয় অধিকার নিশ্চিত না হলে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ দিন আগে
তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন, আমি প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন আছি।’ এখনো চিকিৎসা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছিলাম বললে ভুল হবে, এখনো আছি। আমি রিহ্যাবে আছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এই কারণে আমাকে আসতে হয়েছে। আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই।’
২ দিন আগে