প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে আবার ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে গণতন্ত্রকে আবারও হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে। তিনি জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ জাতি কখনো পরাজিত হয় না।
শুক্রবার ৭ নভেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, গনতান্ত্রিক অগ্রগতির সূচনা হয় ৭ নভেম্বর। ৭ নভেম্বরের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এই দিনেই দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত প্রতিহত করে দেশকে রক্ষা করেছিল।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের অধিকার, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাজার অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, আজ যখন দেশে গণতন্ত্র আবারও হুমকির মুখে, তখন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ঐক্যবদ্ধ জাতি কখনও পরাজিত হয় না।
তিনি জানান, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
গণঅভ্যুত্থানের পর বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজ যখন বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, তখন ৭ নভেম্বরের চেতনা আমাদের পথ দেখায়। তিনি বিশ্বাস করেন, এই চেতনায় অনুপ্রাণিত হয়ে জনগণের ভোট ও বিচারের অধিকার প্রতিষ্ঠিত হবে।

কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের আয়োজন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দলের মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরাও তাকেই রাষ্ট্রপতি পদে যোগ্যতম ও বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
১ দিন আগে
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেরকম সরকারি সফরে ‘র’ প্রধান এবার ঢাকায় এসেছেন। এটা দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।’
২ দিন আগে
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়, তাহলে গণতন্ত্র চর্চা হচ্ছে না। আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারার রাজনীতিকে নিয়ে যেতে চাই। দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।’
২ দিন আগে