জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া—তত্ত্বাবধায়ক সরকারের, সেই ব্যবস্থাতেও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর যারা বিতর্কিত হয়ে গেছেন, সে কারণে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের কথা উঠে এসেছে। নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে এই ধারণা সামনে আসে।

তিনি স্পষ্ট করে বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন আলোচনা হওয়ার সুযোগ নেই এবং বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নেই। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে ব্রিটেনের পক্ষ থেকে নির্বাচনে একটি বড় অংশীদারত্বের বিষয়টিও আলোচনায় এসেছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই। সময় বেশি দূরে নয়, সময়মতো তিনি চলে আসবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের মধ্যে দলীয় ও সাংগঠনিক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

৫ দিন আগে

বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে: দুলু

আমাদের মা-বোনেরা যারা অসহায়, যাদের স্বামী অসুস্থ, কাজ করতে পারে না বা স্বামী মারা গেছে প্রত্যেকটি পরিবারের মেয়েরা ফ্যামিলি কার্ড পাবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মা-বোন মাসে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যে তারেক রহমান সাহেব এটি উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারের অভিভাবক

৫ দিন আগে

চৌধুরী সায়মার সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত আব্দুল্লাহ

বাস্তবতা হলো, আমার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সায়মা ম্যামের শ্রদ্ধেয় বাবা, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেবের নামের অপব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে, ম্যামকে অবহিত করলে ম্যাম তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন। এমনকি ম্যাম আমাকে জানান, যারা তার বাবার নামের অপব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছে, তাদের

৫ দিন আগে

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করছেন

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতা ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এই আয়োজন তার সরকারি বাসভবন ২

৫ দিন আগে