প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় তিনি এ হামলার শিকার হন। ওই সময় পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বের হয়েছিলেন তিনি।
জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ে বৈঠক শেষ করে বের হয়ে খন্দকার লুৎফর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন।
খন্দকার লুৎফর রহমানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি এ ধরনের হামলা গভীর চক্রান্তের অংশ। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে এসব কর্মকাণ্ড করা হতে পারে। এ পরিস্থিতিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারে। সবাই ঐকবদ্ধ থাকলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করা সম্ভব।

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা দলের ক্ষতি করেছেন। তারা বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কাজ করেছেন। তাই তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১ দিন আগে
সরকারি দলের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘জুলাইকে সম্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, না হলে ২৬-এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬-এ আসা জাতির জন্য কোনো সুখকর বিষয় হবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।’
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করেছে জামায়াত। ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জুলাই সনদ নিয়ে আলোচনার পর জানাবে।
২ দিন আগে
আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
২ দিন আগে