তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

দলের পক্ষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত। এর মাধ্যমে সব অনিশ্চয়তা কেটে যাবে।’

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে জানানো হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং আমীরে জ

১ দিন আগে

‘যুক্তরাষ্ট্র ও ন্যাটো বিশ্বকে মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে’

মশাল মিছিলের পূর্বে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, অস্তিত্ব সংকটের মুখে মরিয়া হয়ে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সন্ত্রাসবাদী ন্যাটো জোট সারা দুনিয়ায় যুদ্ধের আগুন লাগানোর চেষ

২ দিন আগে

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা করলে কালো হাত ভেঙে দেবো: সারজিস

তিনি আরও বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

২ দিন আগে

ইরান ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল’, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার।

২ দিন আগে

তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

১৪: ০০