হবিগঞ্জের সাবেক মেয়র সেলিম একদিনের রিমাণ্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল কাদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর আতাউর রহমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। সোমবার তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে উপস্থিত করে রিমান্ড শুনানি হয়। এ সময় বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন সাবেক মেয়র সেলিমের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আদালতের আদেশের কাগজপত্র থানায় এলে আতাউর রহমান সেলিমকে জেলা কারাগার থেকে সদর মডেল থানায় আনা হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০২ ও ০৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান আসামি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

এর আগে, গতকাল (শনিবার) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

১৬ ঘণ্টা আগে

শপথ নেব, সংসদে যাব, গঠনমূলক সমালোচনা করব: আযাদ

আযাদ বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও তারা সংসদে গিয়ে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান। জনগণের ভোটের অধিকার রক্ষা এবং নির্বাচনী অনিয়মের তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেন।

১৭ ঘণ্টা আগে

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

ইতিবাচক রাজনীতির সূচনা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

১৯ ঘণ্টা আগে

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রদল-যুবদলের ২ কমিটি বিলুপ্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত হওয়া এ কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।

১৯ ঘণ্টা আগে