আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানালেন নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

গুঞ্জনের মধ্যেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।’

নুরুল হক নুর বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। অফিশিয়ালি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

২ দিন আগে

খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

অন্যদিকে প্রধান প্রধান নদীগুলোসহ সব গুরুত্বপূর্ণ নদ-নদী, খাল-বিল ভরাট হওয়ার ফলে এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন ভরা মৌসুমে পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যার কারণ হয়ে দাঁড়ায়, শুকনো মৌসুমে মরুভূমির রূপ ধারণ করে। বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি প্রধান প্রধা

৩ দিন আগে

জুলাইয়ের পর উত্থান, ইসলামের বাইরে গিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টায় ইসলামপন্থিরা

২০২৪ সালে সংঘটিত জুলাই অভ্যুত্থানের পর দেশে ‘ইসলামপন্থিদের পুনরুত্থান’ ঘটেছে, যার নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসলামপন্থিরা এমন নানা উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে, যেগু

৩ দিন আগে

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা : তারেক রহমান

বিএনপির কাজ হচ্ছে মানুষের উপকার করা বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ দিন আগে