নবীন-প্রবীণের সমন্বয়ে হবে মন্ত্রিসভা: হাফিজ উদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪২

নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচনে ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দুর্নীতির ইতিহাস নেই এবং যারা জনগণের আস্থাভাজন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশকে বিপথে নেওয়ার চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

হাফিজ বলেন, নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। বিরোধীদল হিসেবে তারা শক্ত ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ ছাড়া তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। কোনো স্বাধীনতা যুদ্ধ এ দেশে হতো না, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করত।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনে মুক্ত জামায়াতের নারী কর্মী বিবি সাওদা

ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা বিবি সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

২ দিন আগে

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার: রিজভী

এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।

২ দিন আগে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।

২ দিন আগে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

২ দিন আগে