শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে : রিজভী

বাসস

শেখ হাসিনার অপরাধের শাস্তি যথাযথ হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, মিডিয়া নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার চালিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। জনগণের বিশ্বাস শেখ হাসিনার আমলের মত নির্দেশিত আদালত আর বসবে না। দেশের মানুষ চায় ন্যায্য বিচার। সেই বিচার তারা প্রত্যক্ষ করছে, ভবিষ্যতেও করবে।

তিনি আরও বলেন, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব মানুষ তাদের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও ইনক্লুসিভ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরামকে নির্মমভাবে হত্যা করেছে। শিশুদের নির্বিচারে হত্যা করে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল, সেগুলো এখনও মনে পড়ে।

দলটির মুখপাত্র আরও বলেন, ফ্যাসিস্ট আমলের অপরাধীরা নির্দেশনা পেয়ে এখন নির্লজ্জভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে।

তিনি বলেন, 'ফ্যাসিবাদের আমলে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে গণতন্ত্রের জন্য আন্দোলনরত নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। তখনও আমরা বারবার বলেছি এই আগুনের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের সম্পর্ক নেই। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণও দিয়েছি। আগুন সন্ত্রাস আসলে কারা করে তার নমুনা এখন দেখা যাচ্ছে।

ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসম্মত নয় বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, অপরাধীকে আশ্রয় এবং বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার সুযোগ করে দিয়ে আইন লঙ্ঘন করছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না; এমন আচরণ কখনোই কাম্য নয়।

রিজভী আরও জানান, গত বছরের মত এবারও আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করে দিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

১ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

১ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

২ দিন আগে

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে