৬ হাজার কোটিপতি বেড়েছে ৩ মাসে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা আমানতের ব্যাংক হিসাবের সংখ্যা মার্চ মাসের তুলনায় জুন প্রান্তিক শেষে বেড়েছে পাঁচ হাজার ৯৭৪টি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, মার্চ প্রান্তিক শেষে কোটি টাকা আমানতের হিসাব ছিল এক লাখ ২১ হাজার ৩৬২টি। জুন শেষে এমন ব্যাংক হিসাবের সংখ্যা বেড়ে হয়েছে এল লাখ ২৭ হাজার ৩৩৬টি।

কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের সঙ্গে সঙ্গে বেড়েছে এসব হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণও। জুন শেষে এসব হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ বা আমানত দাঁড়িয়েছে আট লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। তিন মাস আগে এ পরিমাম ছিল সাত লাখ ৮৩ হাজার ৬৫৩ কোটি টাকা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে এসব হিসাবে সঞ্চিত অর্থ বেড়েছে ৯৭ হাজার ১১৯ কোটি টাকা।

সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ দুই হাজার ৬৭১টি। তিন মাসে মোট ব্যাংক হিসাব বেড়েছে ৩২ লাখ ৯৫ হাজার। গত মার্চ শেষে তা ছিল ১৬ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৮২১টি।

ব্যাংক হিসাবের সঙ্গে আমানতের পরিমাণও বেড়ে হয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। ফলে তিন মাসে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি টাকা।

এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব পরিচালনা করার সুযোগ থাকায় কোটি টাকা জমা রাখা গ্রাহকের সংখ্যা কত, সেটি প্রকাশ করে না বাংলাদেশ ব্যাংক।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

সার্কুলারে বলা হয়েছে, অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ

২ দিন আগে

ইরান যুদ্ধ: তেল নিয়ে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা, প্রভাব খাদ্যের দামেও

এ অস্থিরতার পেছনে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল বন্ধ হয়ে যাওয়া, যেটি গোটা বিশ্বের তেল পরিবহয়ে অন্যতম একটি রুট। ফলে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাবে তেলের দাম সব রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর এর প্রভাব গিয়ে পড়বে খাদ্যের দামেও, যা তেলের দামের অনুপাতেই বাড়তে থ

২ দিন আগে

রিজার্ভ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেট নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারকে ফিলিপাইন সরকারের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দেশে বাড়ল ডলারের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

৩ দিন আগে