প্রতিবেদক, রাজনীতি ডটকম

শুধু সরকারি নয়, অনেক বেসরকারি খাতের জন্যও দেশ চলে মন্তব্য করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সরকারি খাতসহ বেসরকারি খাতকেও এগিয়ে নিতে হবে ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং বন্ড সুবিধাসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি। এই দুই মাসের অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। প্রাইভেট সেক্টরই অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই তাদের সমস্যার সমাধানে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে তৈরি পোশাক খাত ভালো করছে, তবে অন্যান্য খাত কেন পিছিয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সরকারি খাতই সব নয়, অনেক বেসরকারি খাতের জন্যও দেশ চলে। দেশকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতসহ সবাইকে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, বড় ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন, এ বিষয়টি তিনি আইএমএফ ও বিশ্বব্যাংককে জানিয়েছেন। ব্যবসার পরিবেশ সহজ করতে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ‘ব্যবসা করতে যত বাধা আছে, আমরা সব বাধা সরিয়ে দিতে চাই। প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধিই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।’
রাজনীতি/একে

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে