বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি ডে’ কর্মশালা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ (বিএসইসি), বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি ডে’ শীর্ষক কর্মশালার সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এটি অনুষ্ঠিত হয়।

সেশন পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন ইউএস এসইসির রিস্ক স্ট্রাটেজিস্ট মিস্টার নীতিশ বাহাদুর, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে। এসময় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএস এসইসির কর্মপদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

সেশনে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, বিএমবিএ, এএএমসিএমএফ, এসিআরএবি, বিএনপিএলসি, বিসিপিইএবি, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, সিএমএসএফ, আইসিবি এবং দেশের পুঁজিবাজারে কর্মরত ডিএসই ও সিএসইর ট্রেড হোল্ডার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স, ক্রেডিট রেটিং কোম্পানিজ, ফান্ড ম্যানেজার, সিকিউরিটিস কাস্টোডিয়ান, মিউচুয়াল ফান্ড কাস্টোডিয়ান, ট্রাস্টি অফ অল্টারনেটিভ ফান্ড, ট্রাস্টি অফ ডেবিট সিকিউরিটিস প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলোদেশের পুঁজিবাজারের মধ্যস্ততাকারীসহ বিভিন্ন অংশীজনদের ভূমিকা কী হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রেক্ষিতে অংশীজনরা কী ভূমিকা রাখছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকরা বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরও ভালো করবে বলে সেশনে আশাবাদ ব্যক্ত করেন।

গত ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চারদিন ব্যাপী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগের ‘কনফারেন্স ও এনহ্যানসিং সিকিউরিটিস রেগুলেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী। এছাড়াও বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মিজ শ্যারন কেলি, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চারদিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ইউএস এসইসি এররিস্ক স্ট্রাটেজিস্ট মিস্টার নীতিশ বাহাদুর , ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে, ব্রাঞ্চ চিফ মিস্টার টম স্বীর, সিনিয়র স্পেশাল কোনসেল মিস্টার সেলেস্তে ম. মারফি বিশেষ করে পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন।

এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে