ফ্লোর প্রত্যাহারের পর সূচক হারিয়েছে ৫৭৪ পয়েন্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

পুঁজিবাজারে টানা দরপতন চলছে। একদিন উত্থানের মুখ দেখলে পতন থাকছে বাকি চার দিন। অস্বাভাবিক বিক্রির চাপে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমছে, যার প্রভাব পড়ছে পুরো বাজারের ওপর।

বিক্রির চাপের কারণে বাজার হয়ে পড়েছে অস্থির। আর ধারাবাহিক মূল্য সূচকের পতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

গত ১৮ জানুয়ারি ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট। বুধবার (২৭ মার্চ) লেনদেন শেষে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬২ পয়েন্ট। ফ্লোর প্রত্যাহারের পর সূচক কমেছে ৫৭৪ পয়েন্ট।

অন্যদিকে, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর গত ১১ ফেব্রুয়ারি ডিএসই’র সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। বুধবার লেনদেনশেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬২ পয়েন্ট। এই সময়ে সূচক কমেছে ৬৮৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬২ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৪ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২ পয়েন্টে।

ডিএসইতে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১৮৭ কোটি টাকার বেশি।

ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

অপর শেয়ারবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ৯ কোটি ৯৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ২৮ লাখ ০১ হাজার টাকার শেয়ার ও ইউনিট। সিএসইতে ২২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে