বিএসইসিতে নতুন ৩ কমিশনার নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের পর নতুন করে আরও ৩ জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিশনাররা হলেন- অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, ড. এটিএম তারিকুজ্জামান ও মোহাম্মদ মোহসীন চৌধুরী। আগামী চার বছর চুক্তিভিত্তিক মেয়াদে তাদের নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৮ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন বিকেলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিএসইসির নতুন কমিশনারদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(৬) মোতাবেক আগামী ২০ মে ২০২৪ হতে অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে পুনর্নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড. এটিএম তারিকুজ্জামানের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(২) মোতাবেক আগামী ২০ মে ২০২৪ হতে অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আর মোহাম্মদ মোহসীন চৌধুরীর নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিআরএল ভোগরত কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোহসীন চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(২) মোতাবেক আগামী ২ জুন ২০২৪ হতে অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, আগামী ১৭ মে বিএসইসির ৩ জন কমিশনারের চার বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে। তাই নতুন করে ৩ জন কমিশনারকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মেয়াদ শেষ হওয়া কমিশনাররা হলেন- কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান ও আব্দুল হালিম। তবে বিএসইসির আরেক কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ এখনও শেষ হয়নি। তার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। তাই তিনি বিএসইসির পুনর্নিয়োগ পাওয়া চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আর চলতি বছরের গত ২৮ এপ্রিল বিএসইসির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে