ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরুর জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মূলত ভূ-রাজনৈতিক সংকটে ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
রয়টার্স জানিয়েছে, বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৭ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। যা গত ২৩ মার্চের পর সর্বনিম্ন। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২১৩ দশমিক ৪০ ডলারে নেমে আসে।
ডলারের মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি তেলের দাম প্রায় ১ শতাংশ বাড়ায় মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বাজারে ধারণা জোরদার হয়েছে, সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়েই থাকতে পারে।
বৈশ্বিক আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠান টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণের ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে ফেডারেল রিজার্ভের নীতিগত প্রত্যাশার পরিবর্তন, বন্ডের ফলন বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থান।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরান হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এতে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে এবং নাজুক যুদ্ধবিরতিও চাপের মুখে পড়েছে।
বর্তমানে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ৭০ শতাংশেরও বেশি ধরে নিচ্ছেন ব্যবসায়ীরা।
যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার সুদবিহীন এই ধাতুর চাহিদা কমিয়ে দেয়।
স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪৩ ডলারে নেমেছে। প্লাটিনাম ২ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৬৭৮ দশমিক ১০ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ২১২ দশমিক ৩১ ডলারে লেনদেন হয়েছে।
রাজনীতি/এসআর

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর
৫ দিন আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা
৬ দিন আগে
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি
৭ দিন আগে
অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।
৭ দিন আগে