প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০ রমজানের ভেতর বেতন ও বেসিকের সমান বোনাস ও ওভারটাইমসহ বকেয়া পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক সংহতির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি তাসলিমা আখতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সহ-সভাপতি অঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, আন্তর্জাতিক সম্পার্ক বিষয়ক সম্পাদক মাহবুব ইরান, কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ, হযরত বিল্লাল ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আজ ১৮ রোজা। সামনে ঈদুল ফিতর। এবারও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দেয়া তথ্যমতে, ৪১৬ কারখানায় শ্রমিকদের মজুরি নিয়ে সমস্যা হতে পারে। এই খবরে সাধারণ শ্রমিকরা অনিশ্চয়তা ও শঙ্কায় আছে।
তারা আরো বলেন, ঈদের সময় বেতন বোনাসের প্রশ্ন আসলেই মালিকরা কাজ নাই বলেন। অথচ সরকারি ইপিবি তথ্যানুযায়ী চলতি ফেব্রুয়ারিতে এক মাসেই ৪৪৯ কোটি ডলার রপ্তানি হয়েছে যা ইতিহাসে বিরল দৃষ্টান্ত। গত বছরের ফ্রেব্রুয়ারির তুলনায় এই বছরের ফেব্রুয়ারিতে প্রায় ১৩. ৯৩% রপ্তানি বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে