ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক, রাজনীতি ডটকম
শনিবার মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

এ ছাড়া মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপক এবং প্রধান শাখা, ঢাকার উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. এ এফ এম মতিউর রহমান তার দিকনির্দেশনামূলক বক্তব্যে সংশ্লিষ্ট অঞ্চলের শাখাসমূহের ঘাটতি শনাক্ত করে সকল সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সঠিক উদ্যোক্তা নির্বাচন করে গুণগত ঋণ বিতরণ এবং সব সূচকে বর্তমান অবস্থান থেকে উত্তোরণের পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী তার বক্তব্যে ঋণ আদায় হার বৃদ্ধি, ঋণ বিতরণ, ঋণ আদায় শতভাগ অর্জনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায় বৃদ্ধি, অবলোপনকৃত ঋণ হতে আদায়বৃদ্ধিসহ সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের চার্টার অনুযায়ী বেকার যুবদের ঋণ প্রদান, ঋণের খাত ডাইভার্সিটিকরণসহ প্রধান কার্যালয়ের সকল নির্দেশনা যথাযথ অনুসরণ ও পরিপালনের পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া তিনি সঞ্চিতা, গ্রিন ফিন্যান্স ও ডিজিটাল ঋণ কর্মসূচি ‘স্বপ্নচূড়া’সহ অন্যান্য কর্মসূচির লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চলতি অর্থবছরে অবশিষ্ট সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব সূচকে ঘাটতি পূরণের পরামর্শ প্রদান করেন তিনি।

উল্লেখ্য, সভায় ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ— এই তিনটি অঞ্চলের ২৪টি শাখার শাখা ব্যবস্থাপক, মাঠকর্মী, আঞ্চলিক ব্যবস্থাপক; বিভাগীয় নিরীক্ষা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৩ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

৪ দিন আগে