বিজ্ঞপ্তি

কিডনি ডায়ালাইসিস রোগীদের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। কিডনি জটিলতা সংক্রন্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হন, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেয়া হয় বলে জানান আয়োজকেরা।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে