ডেস্ক, রাজনীতি ডটকম

পুঁজিবাজারে সহায়তার জন্য সিটি ব্রোকারেজ লিমিটেডকে ২৫ কোটি টাকা ঋণ দেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আবর্তনশীল ভিত্তিতে পুনরায় বিনিয়োগযোগ্য আইসিবির ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ থেকে এই ঋণ দেওয়া হবে। এর জন্য সিটি ব্রোকারেজকে কিছু শর্তও পালন করতে হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আইসিবির বোর্ড রুমে এই চুক্তি সই হয়। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সিটি ব্রোকারেজের এমডি ও সিইও এম আফফান ইউছুফ এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-সিএফও ও সিটি ব্রোকারেজের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান চুক্তিতে সই করেছেন।
অনুষ্ঠানে আইসিবির পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ, উপমহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দেবনাথ ও উপমহাব্যবস্থাপক তোরাব আহমদ খান চৌধুরী।
সিটি ব্রোকারেজের পক্ষে উপস্থিত ছিলেন ভিপি ও হেড অব করপোরেট মো. সাইফুল ইসলাম মাসুম এবং সিএফও আরাফাত শমশের আলী।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৩ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে