ডেস্ক, রাজনীতি ডটকম

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের এই হাসপাতালটির জন্য দুই হাজার শেয়ার থাকবে।
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে।
বিনিয়োগকারীদের জন্য প্রকল্পটি দীর্ঘমেয়াদে মূল্য ও সম্ভাবনা তৈরি করবে আশাবাদ জানিয়ে আহমেদ ইব্রাহিম সোবহান আরও বলেন, বসুন্ধরা গ্রুপ আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রোপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য খোলা থাকবে মেলা। এস রহমান প্রপার্টিজের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়, সহজ কিস্তি, চিকিৎসা সেবায় ছাড় এবং কার পার্কিংয়ের মালিকানার মতো নানা সুযোগ রয়েছে। রয়েছে শেয়ার কিনে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি বিজয়ী হওয়ার সুযোগ।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এস রহমান প্রোপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান জানান, হাসপাতাল প্রকল্পের শেয়ার ছাড়াও এতে মেডিকেল শপ ও ডক্টরস চেম্বারে বিনিয়োগ করা যাবে।
আগ্রহীরা সরাসরি মেলায় গিয়ে কিংবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (bashundharamedicalcity.com) ও করপোরেট কার্যালয়ে যোগাযোগ করে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসি নিজেদের মধ্যে ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও বিশেষ
২ দিন আগে
একটি নিয়ন্ত্রক সংস্থার প্রধান যখন বাজারে ভালো কোম্পানির সংখ্যা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেন, তখন সেটি বিনিয়োগকারীদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এমন একটি বাজারে, যেখানে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে।
৩ দিন আগে
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে খরচের এই সীমা আগের চেয়ে বেড়ে দেড়গুণ হয়েছে।
৩ দিন আগে
নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের মতে, লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে রাখা সোনা আধুনিক আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড পূরণ করে। বিশ্ববাজারে কেনাবেচার জন্য এটি সবচেয়ে সহজলভ্য সোনাগুলোর একটি হওয়ায় সংকটের সময় ডিএনবি খুব দ্রুত তা কাজে লাগাতে পারবে।
৫ দিন আগে