ডেস্ক, রাজনীতি ডটকম

রমজানে ন্যায্যমূল্য তরমুজ বিক্রির ঘোষণা দিয়েছে আড়ৎ লিমিটেড নামের একটি সুপারশপ। আগামীকাল শুক্রবার থেকে রাজধানীর দুইট শাখায় ন্যায্যমূল্যে পিস হিসেবে তরমুজ বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
সুপারশপটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের ২৪ আর নূরজাহান রোড এবং ধানমন্ডির ৬/১ কাঁঠালবাগান কাঁচাবাজার শাখা থেকে ক্রেতারা ৫ থেকে ৭ কেজি ওজনের প্রতিটি তরমুজ ২০০ টাকা এবং ৮ থেকে ১২ কেজি ওজনের প্রতিটি তরমুজ ২৫০ টাকায় কিনতে পারবেন।
এ ছাড়া আগ্রহী কোনো ব্যক্তি পাইকারিও তরমুজ কিনতে পারবেন আড়ৎ থেকে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আরিফুজ্জামান বলেন, ‘সরকারের পক্ষ থেকে তরমুজ পিস হিসেবে বিক্রি করতে বলা হয়েছে। এছাড়া আমরা পাইকারি বাজার থেকেও পিস হিসেবে তরমুজ কিনে থাকি। তাই গ্রাহকদেরও পিস হিসেবে তরমুজ বিক্রি করা উচিত। এতে ক্রেতা–বিক্রেতা উভয়ই লাভবান হবে।’

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে