বাংলাদেশি ২০ এজেন্টকে পুরস্কৃত করল এয়ার এশিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পুরস্কার হাতে বিভিন্ন ট্রাভেল এজেন্টের প্রতিনিধিরা। ছবি: এয়ার এশিয়া

এয়ারলাইনস নিয়ে কাজ করা বাংলাদেশের ২০ শীর্ষ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে মালয়েশিয়ার উড়োজাহাজ সংস্থা এয়ার এশিয়া। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে এয়ার এশিয়ার ‌‘অ্যানুয়াল এজেন্ট কনফারেনস-২০২৪’ অনুষ্ঠানে ২০ এজেন্টের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।

এ সময় উপস্থিত ছিলেন এয়ার এশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার বো লিনগাম এয়ার এশিয়ার চিফ রেভেনিউ অ্যান্ড নেটওয়ার্ক পল গেরার্ড ক্যারল ও টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড-টাস গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভাইস চেয়ারম্যান শেখ মামুন, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার ও পরিচালক কাজী শাহ মোজাক্কের।

প্রবাসীদের যাতায়াত ও পণ্য আমদানি-রপ্তানির সুবিধা বাড়াতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট কার্যক্রম সম্প্রসারণ করতে চায় মালয়েশিয়াভিত্তিক এয়ারলাইনস এয়ার এশিয়া।

অনুষ্ঠানে খুব শিগগিরই এয়ার এশিয়া বাংলাদেশ নামের নতুন এয়ারলাইনস আনার ঘোষণা দেয় জিএসএ প্রতিষ্ঠান টাস গ্রুপ। অনুষ্ঠানে এয়ার এশিয়া ও টোটাল এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্ট উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে