কর্মসংস্থান ব্যাংকের সভায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা

ডেস্ক, রাজনীতি ডটকম
নবনিযুক্ত চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানকে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৪৪তম সভা ২৩ অক্টোবর ২০২৪ ব্যাংকের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

নবনিযুক্ত চেয়ারম্যান ও পরিচালক জনাব মো: হানিফ মিয়া-কে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভার শুরুতে চেয়ারম্যান ড. মতিউর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

ব্যাংকের ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত লাভ-লোকসান হিসাব ও স্থিতিপত্র সদয় অনুমোদনের জন্য পরিচালনা বোর্ডে উপস্থাপন করা হয় এবং স্থিতিপত্র স্বাক্ষর করা হয়। পাশাপাশি ব্যবসায়িক লক্ষ্যমাত্রার যেসব সূচকে পিছিয়ে আছে তার ঘাটতি পূরণসহ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা প্রদান করা হয়।

পরিচালনা বোর্ড সভায় পরিচালকবৃন্দ যথাক্রমে অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো: সাইদুর রহমান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের অতিরিক্ত সচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা। বোর্ড সচিব মো: ইকবাল হোসেন সভা সঞ্চালনা করেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৫ দিন আগে