রাজশাহী ব্যুরো
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলী। ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম।
সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপকসহ রাকাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলী রাকাবের সাম্প্রতিক অর্জনের প্রশংসা করেন এবং দলীয় বিভেদ ভুলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রাকাবকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আমানত বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “সর্বাধিক সংখ্যক হিসাব খোলার মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।” তিনি শ্রেণীকৃত ও অবলোপন ঋণ আদায়ের মাধ্যমে পারফরম্যান্স এ্যাসেট বৃদ্ধির নির্দেশনা দেন।
সম্মেলনের শেষ পর্যায়ে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা জোনাল ব্যবস্থাপক, তিনজন শাখা ব্যবস্থাপক, নয়জন মাঠ কর্মকর্তা ও শ্রেণীকৃত ঋণমুক্ত পাঁচটি শাখাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে