গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল

বিজ্ঞপ্তি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৮: ৫০

দেশের প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল ২১ বছরে পদার্পণ করেছে। শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় শপিংমলটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিনটি শুরু হয় সকালে লেভেল–১ এর অ্যাট্রিয়ামে দোয়া ও মুনাজাতের মাধ্যমে। এরপর সারাদিনজুড়ে চলে বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বসুন্ধরা সিটি আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে – যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি স্থান যেখানে পরিবার, বন্ধু ও দর্শনার্থীরা মানসম্মত সময় উপভোগ করেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট ও কনসার্টের আয়োজন করা হয়। জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন।

এছাড়া আয়োজনে সহযোগিতার জন্য ক্লাব হাউস, ফ্রিল্যান্ড, বে, তুরাগ অ্যাকটিভ ও ইরানি বোরকা বাজারসহ অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় কর্তৃপক্ষ।

বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক, অংশীদার ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একসঙ্গে এই গৌরবময় মাইলফলক উদযাপনের আনন্দ ভাগাভাগি করেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৩ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে