বিজ্ঞপ্তি

ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট ব্যবস্থার অধীনে সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফিন্যান্স সুবিধা বৃদ্ধি করে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে। এটি কোন বেসরকারি ব্যাংককে দেয়া আইটিএফসির এযাবতকালের সর্বোচ্চ ‘ট্রেড ফিন্যান্স সুবিধা’।
ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই ট্রেড ফিন্যান্স সুবিধার মাধ্যমে সিটি ব্যাংক আরও বেশীসংখ্যক গ্রাহককে সেবা দিতে পারবে এবং অধিকতর সাশ্রয়ী উপায়ে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ও আইটিএফসি’র সিওও নাজিবনুর ডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের দু’জন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান হাসান শরীফ আহমেদ এবং আইটিএফসির এশিয়া ও মধ্যপ্রাচ্য বিভাগের ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহম্মদ ইফতেখার আলমসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, আইটিএফসি’র ট্রেড ফিন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারিখাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল এবং প্রয়োজনীয় পণ্য আমদানির অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা প্রদান করে, যা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে