ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনকারী প্রিমিয়াম ব্র্যান্ড ‘হেরিটেজ সুইটস’ এবার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে উদ্বোধন করলো তাদের দ্বিতীয় শাখা।
বসুন্ধরার সি ব্লকে অবস্থিত প্রথম শাখায় ক্রেতাদের বিপুল সাড়া পাওয়ার পর প্রতিষ্ঠানটি নতুন এই শাখা চালু করেছে। এর মাধ্যমে রাজধানীর আরও বৃহত্তর পরিসরে মানসম্মত ও সুস্বাদু মিষ্টান্ন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে হেরিটেজ সুইটস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যম প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমিল আহমেদ সোবহান বলেন, “হেরিটেজ সুইটস শুরু থেকেই ভোক্তাদের পছন্দ ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। অল্প সময়েই ব্র্যান্ডটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। আশা করি, সবার সহযোগিতায় এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।”
এ সময় আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, “মিষ্টি শত শত বছর ধরে বাঙালির আপ্যায়নের অবিচ্ছেদ্য অংশ। হেরিটেজ সুইটস সেই ঐতিহ্যকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরছে। বসুন্ধরায় দ্বিতীয় শাখার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই প্রতিশ্রুতিকে আরও একধাপ এগিয়ে নিলাম। আমাদের লক্ষ্য—প্রতিটি গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি।”
আধুনিক সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ ও প্রিমিয়াম সার্ভিস স্ট্যান্ডার্ডে গড়ে তোলা এই নতুন আউটলেট বসুন্ধরার আই ব্লক ও আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
২ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৩ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে