প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে অনুষ্ঠিত এ আয়োজনে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পারফরমার’স মিটে ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ ও বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে— এমন আশাবাদ ব্যক্ত করে ইতিবাচক ও উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্ত হয়। এই আয়োজনের মাধ্যমে উৎকর্ষতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে বিক্রয় সক্ষমতা আরও জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৩ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
৪ দিন আগে