সমঝোতা স্মারক স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের জন্য আইসিটি সমাধান দেবে বাংলালিংক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪৬

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির (এসবিএসি ব্যাংক পিএলসি) সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। ব্যক্তি, ব্যবসা ও করপোরেট ক্লায়েন্টদের জন্য বিস্তৃত পরিসরের ব্যাংকিং পণ্য ও সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - এসবিএসি।

এই চুক্তির আওতায়, ব্যাংকটির জন্য এসএমএস ব্রডকাস্ট ও ভয়েস কানেকশন (করপোরেট কানেক্টিভিটি) সহ আইসিটি সমাধান নিশ্চিত করবে বাংলালিংক। ফলে, এসবিএসি ব্যাংকের জন্য গ্রাহক বিপণন সেবার আওতা বৃদ্ধি করা ও নতুন গ্রাহকদের কাছে পৌছানো এখন আরও সহজ হবে। চুক্তির কারণে এখন আরও কার্যকর উপায়ে গ্রাহকের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের হেড অফিস টাইগার্স ডেনে গত ২১ নভেম্বর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে, এসবিএসি ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম এবং বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মো. ফয়জুল করিম এবং এসবিএসি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন।

এ বিষয়ে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন বলেন, “বিভিন্ন খাতে উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে উদ্ভাবনী ডিজিটাল সমাধান নিশ্চিতে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস টিম নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিটাল অপারেটর হিসেবে আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের ব্যবসায়িক কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিস্তৃত পরিসরের আইসিটি সমাধানের মাধ্যমে এসবিএসি ব্যাংক উপকৃত হবে বলে আশাবাদী আমরা। আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানটি এর উন্নত ব্যাংকিং পণ্য ও সেবা দিয়ে আরও বেশি গ্রাহককে সন্তুষ্ট করতে সক্ষম হবে।”

এ বিষয়ে এসবিএসি ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম বলেন, “ডিজিটাল ইকোসিস্টেমের বিভিন্ন অংশীদার ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে। বাংলালিংকের অত্যাধুনিক আইসিটি সমাধানের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা আরও বেশি সমৃদ্ধ করার সুযোগ পাবো।”

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৫ দিন আগে