জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।

এতে পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন ও মোঃ আহসান কবীর উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানও সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের ঋণ আদায় কার্যক্রম জোরদার করা, খেলাপি ঋণ কমানো এবং অন্যান্য প্রশাসনিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement