মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

ডেস্ক, রাজনীতি ডটকম
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ। ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়, ঢাকা ও ঢাকা উত্তরের আওতাধীন শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement