ডেস্ক, রাজনীতি ডটকম

এখন থেকে আরো সহজে কোনো ধরনের লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই নগদের মাধ্যমে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের যাবতীয় ফি প্রদান করতে পারবেন। এর মাধ্যমে ক্যাশলেস লেনদেনে যুক্ত হলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, নগদ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির বিষয়ে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘সরকারের ক্যাশলেস সোসাইটি গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নগদ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছি। এখন বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা চাইলেই মুহূর্তে তাদের যেকোনো ফি নগদের মাধ্যমে যেকোনো জায়গা থেকে প্রদান করতে পারবেন। ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে অপরদিকে ক্যাশলেস লেনদেনও বৃদ্ধি পাবে।’

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে