বিজ্ঞপ্তি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব’ এর আয়োজনে ষষ্ঠ ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী (১২-১৩ মে) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে এই প্রদর্শনীতে কৃষিভিত্তিক পণ্য ও ব্যবসার বিভিন্ন ধরন এবং উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করানো হয়।
এই মেলা কৃষি খাতের তরুণ উদোক্ত্যা, সরবরাহকারী, দোকানদার এবং এ খাতের সঙ্গে জড়িতদের তাদের পণ্য, পরিষেবা এবং উদ্ভাবন প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবারের প্রদর্শনীতে মোট ২২টি স্টলে নানা দেশীয় প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এই ‘এগ্রো বিজ এক্সপো’র উদ্বোধন করেন।
এ সময় অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, উপ-উপাচার্য এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ ও ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী এবং হেলাল উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন এবং বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর শিক্ষার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়। এ ধরনের মেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে দেশের কৃষি এবং কৃষকদের নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি করে বলে আয়োজকরা মনে করেন।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে