বসুন্ধরা টয়লেট্রিজের সেলস মিট অনুষ্ঠিত

ডেস্ক, রাজনীতি ডটকম
সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে বসুন্ধরা টয়লেট্রিজের বার্ষিক সেলস মিট অনুষ্ঠিত হয়েছে। ছবি: বসুন্ধরা টয়লেট্রিজ

সেলস ও মার্কেটিং টিমের সদস্য, শীর্ষ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫।

বসুন্ধরা টয়লেট্রিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রা শুরুর দুই বছরের মধ্যে বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করে ভবিষ্যতের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগ করতে সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে এই সেলস মিট অনুষ্ঠিত হয় ‘ফুরফুরে মনে একসাথে, চলো সফলতার পথে’ প্রতিপাদ্য নিয়ে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদ বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলছে। বসুন্ধরা টয়লেট্রিজও সেই লক্ষ্যেই গুণগতমান সম্পন্ন পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বসুন্ধরার অন্যান্য পণ্যের মতোই টয়লেট্রিজ ইউনিটও মানসম্পন্ন পণ্য তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ দেশের মানুষ বসুন্ধরার পণ্যের ওপর আস্থা রাখে।

শাহেদ জাহিদ আরও বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রভাব থাকলেও দেশীয় ব্র্যান্ডগুলোর অগ্রগতি স্পষ্ট। সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে আমরা বাজারে আরও বড় অংশ দখল করতে পারব। এই সেলস মিটে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বরং টিম স্পিরিট, মোটিভেশন ও ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্ব পেয়েছে। আপনারাই এই ব্র্যান্ডের মুখ। আপনারাই সেই শক্তি, যারা আমাদের পণ্য দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেন। এখন সময় একসাথে এগিয়ে যাওয়ার।

ভার্চুয়ালি যুক্ত হয়ে সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আমরা টয়লেট্রিজ চ্যানেলের প্রবৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দিতে চাই। বসুন্ধরা টয়লেট্রিজকে বাংলাদেশের অন্যতম সেরা টয়লেট্রিজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য আমরা আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ বিভিন্ন কৌশলগত উদ্যোগ নিয়েছি, যেন বাজারে আমাদের অবস্থান আরও শক্তিশালী হয়।

চিফ সেলস অফিসার (টিস্যু, পেপার, হাইজিন, টয়লেট্রিজ) মো. মাসুদুর রহমান বলেন, আমরা চাই, এই মিলনমেলা হোক নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাআল্লাহ ২০২৫ সালের বিক্রয় লক্ষ্য আমরা একসঙ্গে অর্জন করব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার ইমরান বিন ফেরদৌস, টয়লেট্রিজ ইউনিটের হেড অব প্রজেক্ট ইঞ্জিনিয়ার এস এম সরোয়ার, মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, টয়লেট্রিজের সেলস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল ওয়ারেস, মার্কেটিংয়ে উপব্যবস্থাপক মো. শোয়েব মাহমুদসহ অন্যরা।

সেলস মিট সমাপ্ত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই সাংস্কৃতিক পরিবেশনা সেলস মিটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে, অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৩ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে