ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপপরিচালক বিপণন ডা.আবুল তৈমুর চৌধুরী। রাজধানীর বাংলামটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক।
উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিক্রয় মোখলেছুর রহমান মারুফসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তস্রোত একুশে ফেব্রুয়ারির চেতনা হলো অধিকার রক্ষায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া। সেই চেতনার সূত্র ধরেই আসে মুক্তিযুদ্ধ। বর্তমানে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে উন্নয়ন ও অগ্রগতির জোয়ার। সেই ধারাবাহিকতায় হামদর্দ বাংলাদেশও মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।
এর আগে, সকালে হামদর্দ বাংলাদেশ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ পাবলিক কলেজ এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে