স্টার্টআপ ভেঞ্চারে মার্কেন্টাইল ব্যাংকের ১০ কোটি টাকার বিনিয়োগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৯
বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফার কাছে চেকটি হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) ড. মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’তে ১০ কোটি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফার কাছে চেকটি হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) ড. মো. জাহিদ হোসেন। এ সময় এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে এবং দেশের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অবদান রাখবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে স্টার্টআপ বিনিয়োগ বিষয়ক একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৩ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

৪ দিন আগে