পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি : গভর্নর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় অর্থ পাচার কমে গেছে। যারা অর্থ নিয়ে পালিয়ে দেশ ছেড়েছে, তাদের অর্থ কীভাবে ফিরে আনা যায় সেই চেষ্টা আমরা করছি। ইনশাল্লাহ, দেরিতে হলেও আমরা সফল হবো। শনিবার (২৮ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ ৪০০ তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল। ব্যালেন্স অব ক্রেডিটের কারণে অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। রিজার্ভ আর কমছে না।

গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বিক্রি করে নাই। ব্যালেন্স অব পেমেন্টে যে ঘাটতি ছিল, এখন আর ঘাটতি নেই; ব্যালেন্স হয়ে গেছে। রেমিটেন্সে বিরাট একটা পরিবর্তন এসেছে। গত পাঁচ মাসে আমাদের অতিরিক্ত তিন মিলিয়ন রেমিটেন্স এসেছে।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভাই-বোন যারা বিদেশে চাকরি করছেন, তাদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন। ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। ব্যাংকিং খাতে আস্থা রাখতে বলে বলেন তিনি। খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি হয়েছে। আমরা আশা করছি, খাদ্যপণ্যের দাম কমে আসবে।

আগামী চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাবে। ব্যাংক কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয়। ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয়, সেটা ভুল। আর যেভাবে দেখা হত, সেটাও ভুল। ব্যাংক হচ্ছে একটা আমানতকারী প্রতিষ্ঠান।

ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো.আব্দুল জলিল, এফসি, এফসিএস চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক কমিটির চেয়ারম্যান ড.এম মাসুদ রহমান, ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রিজার্ভ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেট নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারকে ফিলিপাইন সরকারের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দেশে বাড়ল ডলারের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

২ দিন আগে

তেলে অস্থিরতার প্রভাব এশিয়ার পুঁজিবাজারে, কমছে সূচক

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৯ মার্চ) সকালে লেনদেন শুরু হতেই জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। বিশেষ করে শিল্প খাতে শক্তিশালী জাপান ও দক্ষিণ কোরিয়ার তেলের ওপর নির্ভরতা বেশি বলে এসব দেশে তেলের বাজারের অস্থিরতার প্রভাব বেশি।

৩ দিন আগে

তেলের বাজার আরও অস্থির, ব্যারেল ১২০ ডলারের পথে

আজ সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আজ ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে পরক্ষণে কিছুটা কমে ১১২.৯৮ ডলারে লে

৩ দিন আগে