সোনার ভরিতে বাড়ল ২,২১৬ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোনার অলংকার। প্রতীকী ছবি

দেশের বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে বিলাসবহুল ধাতু সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন দর। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। বিশ্ববাজার ও স্থানীয় পরিস্থিতির সমন্বয় করে নেওয়া বাজুসের এই সিদ্ধান্ত সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

একইভাবে ২১ ক্যারেট সোনার দাম গতকাল ছিল ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। আজ তা বেড়ে হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ফলে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৯৯ টাকা।

আর ১৮ ক্যারেট সোনার দাম গতকাল ভরিতে ছিল ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৬৪৬ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ডলারের দাম কমল দেশের বাজারে

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

৫ দিন আগে

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে বসবে ‘সুপার সেল কার বাজার’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

৫ দিন আগে

বেতন বৈষম্য: কর্মীর চেয়ে ২৫ লাখ গুণ বেশি পারিশ্রমিক ইলন মাস্কের!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।

৫ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৬ দিন আগে