বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনবিআর ভবন। ছবি: উইকিপিডিয়া

প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একই দিনে দুই দফায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৪ জন শুল্ক, কর ও ভ্যাট কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এতে সই করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ঢাকার উপপ্রকল্প পরিচালক অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম।

এ ছাড়া নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল; এবং ঢাকার কর অঞ্চল-৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত বাকিরা সবাই বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা। তারা হলেন— ঢাকা কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫-এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপকমিশনার শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপকমিশনার নুশরাত জাহান ও কুমিল্লা কর অঞ্চলের উপকমিশনার ইমাম তৌহিদ হাসান।

এর মধ্যে প্রথম আদেশে আয়কর অনুবিভাগের আট কর্মকর্তাকে এবং পরে আলাদা আদেশে শুল্ক অনুবিভাগের পাঁচজন ও কর অনুবিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্তের আদেশ অনুযায়ী, গত ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এই ১৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তা বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এনবিআর সূত্র জানিয়েছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত মাসে যে আন্দোলন হয়, বহিষ্কৃতরা সবাই ওই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ নেতৃত্বও দিয়েছেন। বরখাস্ত হাছান মুহম্মদ তারেক রিকাবদার ওই এনবিআর ঐক্য পরিষদের সভাপতি ও মির্জা আশিক রানা সহসভাপতি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১৮ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২১ ঘণ্টা আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

১ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে