ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করল জনতা ব্যাংক

ডেস্ক, রাজনীতি ডটকম

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে জনতা ব্যাংকের এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম এবং আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ভার্চুয়ালি ব্যাংকের সকল কার্যালয় ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই বিশেষ কার্ডের উদ্বোধনকে জনতা ব্যাংকের জন্য একটি স্মরণীয় মাইলফলক বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, জনতা ব্যাংকের এ কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা দেশে এবং পাসপোর্ট এন্ডডোর্স করে বিদেশে অনলাইনে কেনাকাটা, ফ্লাইট ও হোটেল বুকিং, মোবাইল রিচার্জ, ভিসা নেটওয়ার্কভুক্ত এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা পাবেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আগস্টে ৮.২৬% মূল্যস্ফীতি, ১০ মাসের মধ্যে সর্বনিম্ন

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে।

৩ দিন আগে

নমিনি পেনশন পাবেন ৮০ বছর পর্যন্ত, চালু হবে শরিয়াভিত্তিক স্কিম

এ ছাড়া সরকারি মালিকানাধীন যেসব কোম্পানিতে কর্মীদের জন্য আলাদা পেনশন ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের কর্মীদের সর্বজনীন পেনশনের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন কোন প্রতিষ্ঠানের কর্মীরা এতে যুক্ত হবেন এবং কী প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে, তা পরে নির্ধারণ করা হবে।

৪ দিন আগে

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

বাজার বিশ্লেষক কেলভিন ওং জানান, বর্তমানে তেলের দামের গতিপ্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলের দরপতন বজায় থাকলে মধ্যমেয়াদে তা সোনার দাম বৃদ্ধিতে সহায়তা করতে পারে। অন্যথায় এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করবে। ফেডের কঠোর নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারদরে অনেকটা প্রতিফলিত হওয়ায় কারিগরি কারণেও সোনার

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রে মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ মজুদ বাড়লেও বৈশ্বিক বাজারে মূল সরবরাহ ঘাটতি পুরোপুরি কাটে নাই। লোহিত সাগরের বিকল্প হিসেবে সৌদি আরব প্রতিদিন যে ৪ মিলিয়ন ব্যারেল তেল পথ পরিবর্তন করে পাঠাত, পাইপলাইন বন্ধ থাকায় তা বর্তমানে ব্যাহত হচ্ছে। মার্কিন প্রশাসন আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ চালুর আশা করলেও পাইপলাইনের

৫ দিন আগে
Advertisement