প্রতিবেদক, রাজনীতি ডটকম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এর প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। প্রথম দিনে আটটি ট্রাকে করে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ পাঠানো হয়েছে।
সরকার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে সাড়ে ১২ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৬৩ টাকা)।
এছাড়া ভারতে ইলিশ রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেড বেনাপোল, বাংলাদেশ থেকে ভরতে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা ফিশ বেনাপোল।
ভারতের এসব ইলিশ আমদানি করছে কলকাতার জয় শন্তসী মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের স্বত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, সরকার তার প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দিয়েছে। প্রথম দিনে ৩০৬০ কেজি (৩ মেট্রিক টন) ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ২০ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে